সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

কুমিল্লায় কার্যকর নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়াল স্কুলের শেয়ারদারদের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক ক্যাশিয়ার এবং কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেনের বিরুদ্ধে। এই অনিয়ম ও দুর্নীতির বিষয়ে একটি স্বচ্ছ ও সুষ্ঠু তদন্ত এবং প্রতিষ্ঠানের দীর্ঘদিনের অবরুদ্ধ আর্থিক হিসাব প্রকাশের দাবি জানিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্কুলটির শেয়ারদার ও সহসভাপতিসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে গণমাধ্যমকে জানান যে, বিগত দিনে ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানটির তহবিলের একটি বড় অংশ আত্মসাৎ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, চারিপাড়া আইডিয়াল স্কুলটি এলাকার শিক্ষা প্রসারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাবেক ক্যাশিয়ার মো. জাকির হোসেন একক সিদ্ধান্তে স্কুলের ফান্ড তছরুপ করেছেন। শেয়ারদারদের বারবার তাগিদ সত্ত্বেও তিনি কখনো আয়-ব্যয়ের সঠিক হিসাব উপস্থাপন করেননি। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অবিলম্বে এই দুর্নীতির নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী ও সংশ্লিষ্ট অংশীজনেরা। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করে স্কুলের তহবিলে ফিরিয়ে আনবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD