সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মাদক কারবারিদের শেকড় উপড়ে ফেলা হবে: এমপি জসিম

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ

মাদক কারবারীদের শেকড় যত গভীরে হোক তা কঠোরহস্তে উপড়ে ফেলা হবে বলে দ্ব্যর্থহীন মন্তব্য করেছেন কুমিল্লা পাঁচ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। সমাজে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলে তিনি জানান।

ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসা ও ভারেল্লা শাহ নুর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুশিয়ারি উচ্চারণ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মাদকের সঙ্গে কোনো আপস করা হবে না। অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও দুর্নীতির যে রাজত্ব কায়েম হয়েছিল, তা থেকে দেশকে মুক্ত করে একটি সুশৃঙ্খল সমাজ গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সামাজিক সমস্যা নিরসনে সংসদ সদস্যের বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। প্রধান অতিথি এ সময় শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদে পরিণত হওয়ার আহ্বান জানান এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD