আর্জেন্টিনার জার্সিতে মহাতারকা লিওনেল মেসির শেষ ম্যাচ এখন কেবল সময়ের অপেক্ষা। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়ের বিদায়ী মুহূর্তকে কেন্দ্র করে পুরো ফুটবল বিশ্বে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সময় বুধবার ভোরে বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে মাঠে নামার কথা রয়েছে এই আর্জেন্টাইন মহাতারকার। ঐতিহাসিক এই ম্যাচটি ঘিরে দেশটির ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে অভূতপূর্ব উন্মাদনা।
ম্যাচটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন করতে এবং দলের সঙ্গে শেষ মুহূর্তের কৌশলগত প্রস্তুতি সেরে নিতে নির্ধারিত সময়ের আগেই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। কোচিং স্টাফ ও সতীর্থরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। মহাতারকার উপস্থিতি দলের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ক্ষণে নিজের সেরাটা উজড়ে দিতে প্রস্তুত মেসি। তার এই বিদায়ী ম্যাচটি শুধু আর্জেন্টিনা নয়, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। স্টেডিয়ামের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে এবং হাজার হাজার সমর্থক তাদের প্রিয় অধিনায়ককে শেষবারের মতো জাতীয় জার্সিতে মাঠে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক