সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

নিবন্ধন পেল ঈদগাঁও ব্যবসায়ী সমিতি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১২:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা এবং প্রচেষ্টার অবশেষে এই আইনি স্বীকৃতি মিলেছে, যা এই অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার চার অক্টোবর বিকেলে উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই নিবন্ধনের কাগজপত্র গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ। এই অর্জনের ফলে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষা ও কল্যাণে এই প্রতিষ্ঠানটি আরও জোরালো ভূমিকা রাখতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

সাংবাদিকদের জানান সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ, এই নিবন্ধন পাওয়ার পেছনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা এবং সাধারণ ব্যবসায়ীদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। ভবিষ্যতে এই সমবায় সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ প্রদান, বাজার মনিটরিং এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন কল্যাণমুখী প্রকল্প গ্রহণ করা হবে। ঈদগাঁও বাজারের অর্থনৈতিক ভিত্তিকে আরও সুদৃঢ় করতে এই সমবায় সমিতি নিয়মিত ও স্বচ্ছতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD