সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ণ

ভোলার লালমোহনের পেশাদার সাংবাদিকদের সংগঠন লালমোহন রিপোর্টার্স ইউনিটির ১১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমকে জানান যে, শনিবার ৩ অক্টোবর মাগরিবের পর লালমোহন রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় এই নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

সংগঠনটির গতিশীলতা বৃদ্ধি এবং পেশাগত মান উন্নয়নের লক্ষে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, তারা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার উন্নয়নে এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় সচেষ্ট থাকবেন।

স্থানীয় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও অধিকার আদায়ের লড়াইয়ে এই সংগঠনটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান, তারা ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং লালমোহন উপজেলার সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা জাতীয় ও আঞ্চলিক মাধ্যমে তুলে ধরবেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD