ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে জেন-জিদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার রাতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এই বিক্ষোভ কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যে দেশটির তরুণ সমাজের মাঝে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আন্দোলনকারীরা মনে করছেন, নির্বাচন কমিশনের বর্তমান কার্যক্রমে নিরপেক্ষতার ঘাটতি রয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকি স্বরূপ। তাই অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের এই ধরনের রাজনৈতিক ও সামাজিক আন্দোলন বেশ জোরালো প্রভাব ফেলছে। আগামী ১০ অক্টোবরের এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। আয়োজকরা আশা করছেন, হাজার হাজার তরুণ এই কর্মসূচিতে অংশ নিয়ে তাদের দাবি জোরালোভাবে তুলে ধরবেন।
আরববাংলা টিভি/ডেস্ক