শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সোমালিল্যান্ড ইস্যু: মুখোমুখি ইসরায়েল ও তুরস্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ১:২৯ অপরাহ্ণ

সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার পর হর্ন অব আফ্রিকা ও লোহিত সাগর ঘিরে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। এর প্রভাব ইসরায়েল ও তুরস্কের মধ্যকার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতাতেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিশেষ করে লোহিত সাগরের কৌশলগত জলসীমায় এই দুই দেশের অবস্থান বিপরীতমুখী হওয়ায় সংঘাতের শঙ্কা দিন দিন ঘনীভূত হচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, সোমালিল্যান্ডের ভূরাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এই অঞ্চলের নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তারের লড়াইয়ে ইসরায়েল ও তুরস্ক সরাসরি মুখোমুখি অবস্থানে চলে এসেছে। লোহিত সাগরের বাণিজ্য পথ এবং পূর্ব আফ্রিকার রাজনীতিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে উভয় দেশই মরিয়া হয়ে উঠেছে। এর ফলে স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।

এদিকে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে জানান, উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংযত আচরণ করার আহ্বান জানানো হয়েছে। তবে আঞ্চলিক শক্তিগুলোর এই শীতল লড়াই দীর্ঘস্থায়ী হলে তা সামুদ্রিক বাণিজ্য এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD