স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হচ্ছে শান্তি। শিল্প-সংস্কৃতিকে শান্তির অন্যতম শক্তিশালী বাহন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আজকের এই জটিল ও প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে মানবতার কল্যাণ নিশ্চিত করতে হলে সংঘাতের পথ পরিহার করে শান্তির পতাকাকে উড্ডীন রাখতে হবে।
তিনি আরও যোগ করেন, অতীতের বিভিন্ন স্বৈরাচারী শাসনব্যবস্থা, বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলের দমনপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ সবসময় শান্তি ও সাম্যের পক্ষে অবস্থান নিয়েছিল। তৎকালীন সময়ে দেশের গণতন্ত্র ও সাংস্কৃতিক স্বাধীনতাকে যেভাবে খর্ব করা হয়েছিল, তার বিরুদ্ধে বুদ্ধিজীবী ও শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত ব্যক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা মনে করেন, বর্তমান গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে সমাজ গঠনে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির চর্চা আরও বেগবান করা প্রয়োজন। কারণ একমাত্র সংস্কৃতির মাধ্যমেই মানুষের মনের সংকীর্ণতা দূর করা সম্ভব এবং একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয়, যা দেশের সামগ্রিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আরববাংলা টিভি/ডেস্ক