শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ইউটিউব ও ফেসবুকের অপব্যবহারে কঠোর হচ্ছে সরকার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ও ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এই অনিয়ন্ত্রিত প্ল্যাটফর্মগুলোর অবাধ অপব্যবহার যেভাবে সমাজ ও রাষ্ট্রে নেতিবাচক প্রভাব ফেলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। এসব প্ল্যাটফর্মের অপব্যবহার রোধে সরকার শিগগিরই রাশ টেনে ধরবে এবং অত্যন্ত কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার, গুজবের বিস্তার এবং নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, ডিজিটাল মাধ্যমের স্বাধীনতা যেন দেশের সার্বভৌমত্ব ও সামাজিক শৃঙ্খলার জন্য বিপদের কারণ না হয়ে দাঁড়ায়, সে বিষয়ে বর্তমান প্রশাসন সজাগ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে আলাপকালে তিনি আরও উল্লেখ করেন যে, বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ডিজিটাল মাধ্যমগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা সময়ের দাবি। অবাধ তথ্যপ্রবাহের নামে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং কুৎসা রটনা বন্ধে খুব দ্রুতই সুনির্দিষ্ট নীতিমালা ও কঠোর কাঠামোর আওতায় আনা হবে এসব প্রযুক্তিগত প্ল্যাটফর্মগুলোকে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD