শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা অসম্ভব: গয়েশ্বর চন্দ্র রায়

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

ধর্ম ব্যবসা দিয়ে কখনো রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা কারও ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি।

একটি গণতান্ত্রিক ও জনকল্যাণকর রাষ্ট্র গঠনে ধর্মের অপব্যবহার রোধ করার ওপর জোর দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন যে জনগণের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার সুপ্রতিষ্ঠিত করার মাধ্যমেই কেবল প্রকৃত দেশপ্রেম ও সুশাসন নিশ্চিত করা সম্ভব। অতীতে বিভিন্ন সময়ে ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অপচেষ্টা চালানো হয়েছে, যা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সবসময় বাধাগ্রস্ত করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সময়ে দেশের রাজনৈতিক অঙ্গন যখন একটি নতুন রূপ লাভের চেষ্টা করছে, তখন এ ধরনের মন্তব্য বিশেষ গুরুত্ব বহন করে।

উল্লেখ্য, ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের অবস্থান সুসংহত করতে নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর অপতৎপরতা রুখতে এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় রাজপথে সোচ্চার রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের এই দীর্ঘ সংগ্রামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বহু ত্যাগ স্বীকার করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন যে দেশের মানুষ সবসময় শান্তি, সাম্য এবং ধর্মীয় সম্প্রীসতা বজায় রেখে বসবাস করতে চায়। কোনো বিশেষ গোষ্ঠী ধর্মের লেবাস পরে সাধারণ মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলবে, তা এ দেশের সচেতন জনগণ কখনো বরদাস্ত করবে না। ভবিষ্যতে একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য সবাইকে দলীয় সংকীর্ণতা ভুলে জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দেওয়ার আহ্বান জানান এই প্রবীণ বিএনপি নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD