বিএনপি মানুষকে বেহেশতের গ্যারান্টি দিতে পারবে না কিন্তু উন্নয়নের গ্যারান্টি দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধায় এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের মৌলিক অধিকার এবং দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে। অতীতেও বিএনপি সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দেশ ও জাতিকে পুনর্গঠনে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বর্তমান সরকারের সময়ে দেশের প্রতিটি এলাকায় সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজ ত্বরান্বিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
আরববাংলা টিভি/ডেস্ক