আট বছরের যমজ দুই ছেলের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় জনতার হাতে আটক হয়েছেন মোকাদ্দেসুর রহমান নামের এক কলেজশিক্ষক। পরে উত্তেজিত জনতা ওই শিক্ষককে পিটুনি দিয়েছে। এ ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের সঙ্গে গৃহবধূর একটি অনৈতিক সম্পর্ক চলছিল। ঘটনার দিন রাতে এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার চেষ্টা করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সাংবাদিকদের বলেছেন, এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড সমাজের নৈতিক অবক্ষয়কে ত্বরান্বিত করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষক সমাজের মতো একটি পবিত্র পেশার সঙ্গে জড়িত ব্যক্তির এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয় এবং বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তার বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে কলেজ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক