ঝিনাইদহে জেলা গোয়েন্দা পুলিশের ডিবি বিশেষ অভিযানে কার্যত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিসহ কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চক্রান্ত ও নাশকতা পরিকল্পনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা গোপনে তৎপরতা চালানোর চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
উক্ত ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরববাংলা টিভি/ডেস্ক