বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

পার্বতীপুরে স্বামী-স্ত্রীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ণ

দিনাজপুরের পার্বতীপুরে ৮৫০ পিস এ্যাম্পলসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। বুধবার বিকেলে পার্বতীপুর শহরের ছোট বৃত্তিপাড়া মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পার্বতীপুরসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর মডেল থানার একটি দল ছোট বৃত্তিপাড়া মহল্লায় অভিযান চালায়। অভিযানে ওই দম্পতির বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে ৮৫০ পিস নেশাজাতীয় এ্যাম্পল উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং এই অবৈধ ব্যবসার সাথে জড়িত অন্য কোনো চক্রের সন্ধান পেতে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে সংবাদমাধ্যমকে জানান সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD