বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শ্রীনগরে যুবদল নেতার অবৈধ ড্রেজার পাইপলাইন উচ্ছেদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নে কৃষিজমি ও পুকুর রক্ষায় এক কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহলের তৎপরতায় সেখানে একটি অবৈধ ড্রেজার পাইপলাইন উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ।

জানা গেছে, ষোলঘর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি মনির হোসেনের বিরুদ্ধে পূর্ব-দেউলভোগ এলাকার মামা হালিমের বাড়ির পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন স্থাপনের অভিযোগ ওঠে। এই ড্রেজার দিয়ে কৃষিজমি ও পুকুর ভরাট করা হচ্ছিল, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি স্থানীয় কৃষকদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছিল।

খবর পেয়ে বুধবার দুপুরের দিকে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজারটির পাইপলাইন উচ্ছেদ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করে জানানো হয়েছে যে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD