মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে এক প্রস্তুতিমূলক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের বিস্তারিত জানিয়ে এই ব্রিফিং সম্পন্ন হয়। ক্রীড়াঙ্গণকে আরও গতিশীল করতে এবং যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ জানান, আগামী ২ অক্টোবর থেকে জেলা স্টেডিয়াম মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলার দলগুলো অংশ নেবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উদ্বোধনী দিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও শান্তির প্রতীক পায়রা ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে খেলার সূচনা করা হবে।
জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে। খেলাধুলার মান উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিক দিক থেকে সুস্থ সবল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়। ম্যাচগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক