বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৬৭

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অপরাধ দমনে নোয়াখালীর বিভিন্ন থানায় এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক এই ২৫টি কিশোর গ্যাংবিরোধী অভিযানে মোট ৬৭ জনকে আটক করা হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও উঠতি বয়সী তরুণদের বিপথগামিতা রোধে এই জোরালো পদক্ষেপ নিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থা।

অভিযান শেষে আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এর মধ্যে ৬২ জনকে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হবে না মর্মে পরিবারের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া বাকি পাঁচজনের মধ্যে একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায়, একজনকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করে। অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর অপরাধ দমনে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে যাতে তরুণ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয় এবং সাধারণ মানুষ নিরাপদে বসবাস করতে পারে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD