মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪১ অপরাহ্ণ

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের মতো অনভিপ্রেত ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তিনি। এই আকস্মিক ও ন্যক্কারজনক হামলার ঘটনায় বিনোদন অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার বিস্তারিত তুলে ধরে সালমান মুক্তাদির গণমাধ্যমকে জানান যে, একটি চক্র দীর্ঘদিন ধরে তার সৃজনশীল কাজের বিরোধিতা করে আসছে এবং এরই ধারাবাহিকতায় এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো হয়েছে। তার স্টুডিওর ভেতরে থাকা দামি ক্যামেরা, লাইটিং সরঞ্জাম এবং অন্যান্য প্রযুক্তিগত যন্ত্রপাতি ভাঙচুর করা হয় এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখে1ছেন, তোরা আমাকে ভালো হতে দিলি না। তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। দেশের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের হামলা মুক্তচিন্তা এবং সংস্কৃতির ওপর বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD