মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বাংলাদেশের চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণ দেবে পাকিস্তান

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার গত সোমবার মন্ত্রণালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় দুদেশের স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্ত করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিশেষ করে লিভার প্রতিস্থাপন চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে পাকিস্তান পক্ষ।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের চিকিৎসা খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন পাকিস্তানের এই প্রস্তাবকে সাধুবাদ জানান এবং দেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের সহযোগিতা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন। দুদেশের মধ্যকার এই সুসম্পর্ক চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD