অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত নেদারল্যান্ডসের মিশনের কয়েকজন কর্মীর কূটনৈতিক মর্যাদা বাতিলের ইসরাইলি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ডাচ সরকার। এই অনভিপ্রেত পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে ইসরাইলের রাষ্ট্রদূতকে তলব করেছে নেদারল্যান্ডস।
সোমবার দ্য হেগে সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাদেফুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ডাচ পররাষ্ট্রমন্ত্রী এই কূটনৈতিক পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক নিয়ম ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ইসরাইল সরকার যে একতরফা সিদ্ধান্ত নিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই ঘটনা ইউরোপীয় ইউনিয়ন ও ইসরাইলের মধ্যকার সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। নেদারল্যান্ডস সরকারের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে বেশ গুরুত্ব বহন করছে এবং ভবিষ্যতে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক