পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি স্কুলের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ফ্যাসিবাদী সরকারের দোসররা বিএনপি নেতাদের কাঁধে ভর করে এখনো বহাল তবিয়তে রয়েছেন। শুধু তাই নয়, বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কারণে একটি পক্ষ আশ্রয়-প্রশ্রয় দিয়ে রাখছেন এসব কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের। ফলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, শিক্ষা জাতীয়করণের কথা বলে ১৭ লাখ টাকা আত্মসাৎ করেছেন দুই শিক্ষক। কার্যতঃ নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে এবং পরবর্তীতেও নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তারা এই অর্থ আত্মসাৎ করেন। সাধারণ শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে এ বিষয়ে একাধিকবার প্রতিবাদ জানানো হলেও প্রভাবশালী মহÐের ছত্রছায়ার কারণে কোনো বিচার হয়নি।
স্থানীয় সচেতন মহল মনে করেন, জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের হাওয়া লাগলেও এই স্কুলের দুর্নীতিবাজরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। অনতিবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আরববাংলা টিভি/ডেস্ক