মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৩৯ পূর্বাহ্ণ

ফরিদপুরের সালথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। রোববার বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। দীর্ঘ দিন ধরে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের যেকোনো ধরনের অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টার বিরুদ্ধে স্থানীয় জনতা ও দলীয় নেতাকর্মীরা সর্বদা সজাগ রয়েছে বলে জানান তারা।

জানা গেছে, রোববার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের চণ্ডীবর্দী এলাকার ঢাকা-খুলনা মহাসড়ক ও এর আশেপাশের অলিগলিতে গোপনে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে কার্যত নিষিদ্ধ ছাত্রলীগের কিছু ক্যাডার। তাদের এই অপতৎপরতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে বিকেলে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ দেশের সাধারণ মানুষের অধিকার হরণ করার জন্য এখনো নানা ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। কিন্তু দেশের গণতন্ত্রকামী জনগণ এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ অবস্থানের কারণে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ভবিষ্যতে এ ধরনের যেকোনো নৈরাজ্যের চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD