ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সময়োপযোগী ও কঠোর বাধায় সেই অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে। রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন স্থানীয় বিজিবি কর্তকর্তারা।
সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে মানুষ পারাপার ও পুশ-ইনের বিভিন্ন চক্রান্ত নস্যাৎ করে আসছে বিজিবি। আজকের এই ঘটনাতেও সীমান্ত সুরক্ষায় তাদের মুন্সিয়ানা ও পেশাদারিত্বের পরিচয় মিলেছে।
উল্লেখ্য, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের তৎপরতা রোধে কূটনৈতিক পর্যায়েও জোরালো প্রতিবাদ জানানো উচিত, যাতে ভবিষ্যতে কেউ এমন অবৈধ পদক্ষেপ নেওয়ার দুঃসাহস না দেখায়।
আরববাংলা টিভি/ডেস্ক