রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড পেলেন ড. মাসুম বিল্লাহ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ

পেশাগত উচ্চশিক্ষা, গবেষণা, নেতৃত্ব এবং বিশ্বব্যাপী ইসলামিক ফাইন্যান্সের বিকাশে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও ইসলামিক ফাইন্যান্স ও বিনিয়োগ বিশেষজ্ঞ প্রফেসর ড. মোহাম্মদ মাসুম বিল্লাহ ‘লিডার অব দ্য ইসলামিক ইকোনমি অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই বিশাল অর্জন দেশের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

ইসলামিক অর্থনীতি এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ড. মাসুম বিল্লাহ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর গবেষণা ও দিকনির্দেশনা বিশ্বজুড়ে ইসলামিক ফাইন্যান্সের বিস্তার এবং এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে। অর্থনীতিবিদ মহলে তাঁর এই অর্জন অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. মাসুম বিল্লাহ গণমাধ্যমকে জানান, এই অর্জন শুধু তাঁর একার নয়, বরং পুরো বাংলাদেশের। তিনি তাঁর এই পুরস্কারটি দেশের তরুণ প্রজন্ম এবং যারা ইসলামিক অর্থনীতি নিয়ে কাজ করছেন, তাদের উৎসর্গ করেছেন। ভবিষ্যৎ দিনে ইসলামী অর্থনীতির আরও প্রসার এবং বৈশ্বিক সংকট মোকাবেলায় এই অর্থনীতিবিদ নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিশ্লেষকরা মনে করছেন, ড. মাসুম বিল্লাহর এই আন্তর্জাতিক স্বীকৃতি দেশের অর্থনৈতিক খাতকে আরও বেশি সমৃদ্ধ করতে এবং ইসলামিক ব্যাংকিংয়ের সম্ভাবনাকে বিশ্ববাসীর সামনে নতুন করে তুলে ধরতে সাহায্য করবে। তাঁর এই সাফল্য আগামী দিনে দেশের অর্থনৈতিক গবেষক ও তরুণদের নতুন দিগগন্ত উন্মোচনে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD