শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান ট্রাম্পের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরানের পক্ষ থেকে প্রস্তাবিত সাত দিনের যুদ্ধবিরতি ও শান্তির রোডম্যাপ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউস থেকে টেনেসির উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি। আন্তর্জাতিক অঙ্গনে এই সিদ্ধান্ত এক নতুন উত্তেজনার সৃষ্টি করেছে।

এর আগে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, এই রোডম্যাপ বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদী সংঘাতের অবসান ঘটতে পারে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরে আসবে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রস্তাব যথেষ্ট নয় এবং এর শর্তগুলো ওয়াশিংটনের কৌশলগত স্বার্থের অনুকূলে নয়। ফলে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা আপাতত হোঁচট খেলো।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD