বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য উৎসব ইলিশ ফেস্ট। বাংলাদেশ হাইকমিশন এই উৎসবের আয়োজন করে। বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার দুপুরে নয়াদিল্লীর বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এ উৎসবে ভারতীয় রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উৎসবের মূল আকর্ষণ ছিল বাংলাদেশের সুস্বাদু পদ্মার ইলিশ দিয়ে প্রস্তুতকৃত নানা পদের ঐতিহ্যবাহী বাঙালি খাবার। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দুই দেশের সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বন্ধুপ্রতিম দেশের জনগণের মাঝে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষ্টি ও রন্ধনশৈলী তুলে ধরার উদ্দেশ্যে এই বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। এই ধরনের সাংস্কৃতিক কূটনীতি ভবিষ্যতে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন। বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দুই দেশের সম্পর্কের নানা সমীকরণ থাকলেও, বর্তমান প্রেক্ষাপটে জনগণের পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক বিনিময়ের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের বিগত আমলের বিভিন্ন বিতর্কিত কূটনৈতিক চুক্তি ও কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা বলেন, ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে এবং জনগণের কল্যাণে।
উল্লেখ্য, এই ইলিশ ফেস্টে উপস্থিত অতিথিরা বাংলাদেশের ইলিশের অনন্য স্বাদের ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী বাঙালি খাবারে আপ্যায়ন করা হয়, যা দুই দেশের বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
আরববাংলা টিভি/ডেস্ক