চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচারের সময় ৫১২ বস্তা সরকারি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় হাসাদাহ বাজারের কীটনাশক ব্যবসায়ী মেসার্স তৌফিক ট্রেডার্সের মালিক মো. আব্দুল খালেককে আটক করা হয়েছে।
শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জীবননগর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই সার জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পাচারের সাথে জড়িত অন্যসবার বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
আরববাংলা টিভি/ডেস্ক