রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

চুরির অভিযোগে আটক বাবার জন্য শিশুর বুকফাটা কান্না

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

বাবাকে নিয়ে গল্প-সিনেমায় অনেক কিছু দেখা গেলেও সবকিছুকে যেন হার মানিয়েছে বাবার প্রতি এক ছোট্ট শিশুর ভালোবাসার দৃশ্য। ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। বামরাইল বাজারে চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে মারধর করছিলেন স্থানীয় লোকজন। চারপাশে মানুষের ভিড়, উত্তেজনা আর চিৎকার। বাবাকে বাঁচাতে হঠাৎ করেই সেখানে ছুটে আসে তার অবুঝ সন্তান।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শিশুটির আকুতি এবং বাবার শরীরের ওপর আ আগলে ধরার দৃশ্য উপস্থিত লোকজনের হৃদয়কে নাড়া দেয়। চুরির অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই যেভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটেছিল, তা নিয়ে সমাজে নানা প্রশ্ন উঠেছে। তবে সব ছাপিয়ে ওই শিশুর নিঃস্বার্থ ভালোবাসা ও কান্না উপস্থিত সবার চোখে জল এনে দেয়।

সাংবাদিকদের বলেছেন স্থানীয়রা, এমন দৃশ্য এর আগে এই এলাকায় দেখা যায়নি। আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশের হাতে সোপর্দ করা উচিত ছিল বলে মনে করেন সচেতন মহল। শিশুটির এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD