শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

পরাজিত শক্তি একই সুরে কথা বলছে: ভূমি প্রতিমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তি মাঝেমাঝে একই সুরে কথা বলছেন। প্রায় সময় বর্তমান সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। ৭১-এর পরাজিত শক্তির মিছিলে এবং মিটিংয়ে ২৪-এর পরাজিত দল তথা কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারীদের দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের প্রশ্ন, আবারও এই স্বাধীন দেশের মাটিতে তারা কোন চক্রান্তে লিপ্ত হতে চায়?

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সাধারণ মানুষকে সবসময় সতর্ক থাকতে হবে। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোতে যে অনিয়ম ও দুর্নীতি জেঁকে বসেছিল, তা থেকে উত্তরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু একটি কুচক্রী মহল এই অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্য নানামুখী অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি দেশের গণমাধ্যমকে জানান যে, জনগণের অধিকার আদায়ে এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সরকার যেকোনো ধরনের অপতৎপরতা কঠোর হাতে দমন করতে বদ্ধপরিকর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের সাথে কোনো ধরনের বেঈমানি এ দেশের জনগণ বরদাস্ত করবে না। গণতন্ত্রের পথে হাঁটা এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD