কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নিজেদের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দিয়েছে ইরান। শর্ত না মানলে প্রণালিটি বন্ধই থাকবে বলে জানিয়েছেন দেশটির সামরিক ও নীতিনির্ধারক মহল। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই ঘোষণা নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।
আন্তর্জাতিক গণমাধ্যমকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই নৌপথের নিরাপত্তা ও আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় তেহরান আপসহীন। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অনড় অবস্থানের কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম এই ধমনী বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি বাজারে।
বিশ্লেষকদের মতে, নির্ধারিত এই পাঁচ দিনের মধ্যে কূটনৈতিক কোনো সমাধান না আসলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। মধ্যপ্রাচ্যের এই জলসীমায় যেকোনো সংঘাত এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সংযত আচরণের আহ্বান জানানো হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক