বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

সড়ক নিরাপত্তায় চালকদের দক্ষতা ও স্বাস্থ্যে জোর

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ণ

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি চালকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত কার্যক্রমের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বৃহস্পতিবার সকালে এক বিশেষ বৈঠকে এই কথা জানান তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে দেশের যোগাযোগ ব্যবস্থায় যে অনিয়ম ও বিশৃঙ্খলা চলে আসছে, তা নিরসনে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। বিগত দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে সড়ক খাতের উন্নয়নের নামে কেবল লুটপাট চলেছে এবং সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে একটি জনবান্ধব ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর।

এছাড়াও, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনা রোধে চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং মহাসড়কে ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের সড়কপথ অনেক বেশি নিরাপদ ও যাত্রীবান্ধব হয়ে উঠবে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD