বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

মিয়ানমারের কারাগারে নারীদের ওপর অমানবিক নির্যাতন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ

মিয়ানমারের সামরিক জান্তার নিয়ন্ত্রণে থাকা কারাগারগুলোতে রাজনৈতিক কারণে বন্দি নারীরা পদ্ধতিগত শারীরিক নির্যাতন, যৌন সহিংসতা এবং চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন বলে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। জান্তা সরকারের দমনপীড়নের অংশ হিসেবে এই নারীদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। রাজনৈতিক ভিন্নমত দমনে জান্তা বাহিনী সব ধরনের নৈতিকতা বিসর্জন দিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বন্দি নারী ও মানবাধিকারকর্মীদের কোনো ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে না। বিচারবহির্ভূতভাবে তাদের দীর্ঘমেমেদি কারাদণ্ড দেওয়া হচ্ছে এবং কারাগারে অমানবিক পরিবেশের মধ্যে রাখা হচ্ছে। বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে এই নারকীয় নির্যাতনের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং অবিলম্বে এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধের দাবি জানানো হয়েছে। মিয়ানমারের এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD