বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

নেতানিয়াহুর বিমান নামবে না নিউইয়র্কে, মামদানির হুমকিতে আতঙ্ক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফর সংক্ষিপ্ত করা হয়েছে। একই সঙ্গে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে তার সরকারি বিমান উইং অব জিওন অবতরণ না করার পরিকল্পনা করা হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির কঠোর হুশিয়ারির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে, স্থানীয় প্রশাসনের কঠোর অবস্থান এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ইসরাইলি প্রধানমন্ত্রীর সফরসূচিতে এই পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন আয়োজকরা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন বিশ্ববাসীর নজর রয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD