মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

কেডিএর ১১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৩:৪০ পূর্বাহ্ণ

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের কাজে চরম অনিয়ম, আর্থিক শৃঙ্খলা ভঙ্গ এবং দীর্ঘসূত্রতার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় সংস্থাটির ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দীর্ঘ ১৩ বছর ধরে একটিমাত্র সড়ক নির্মাণের কাজ ঝুলে থাকায় জনভোগান্তি চরমে পৌঁছেছে, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কতৃপক্ষ অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে এবং পুরো বিষয়টি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিপইয়ার্ড সড়কটির উন্নয়ন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও নানা অনিয়ম ও উদাসীনতার কারণে তা দীর্ঘায়িত করা হয়। এর ফলে একদিকে যেমন প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে সাধারণ মানুষকে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কতৃপক্ষ জানিয়েছে, সরকারি তহবিলের অর্থ অপচয় এবং দায়িত্বে অবহেলার বিষয়টি কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের পর বিধি মোতাবেক পরবর্তী শাস্তি নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD