বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শীর্ষ সন্ত্রাসী রায়হানের এসপি ও ওসিকে পুলিশ হত্যার হুমকি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি উসকানিমূলক পোস্ট দিয়েছেন আলোচিত শীর্ষ সন্ত্রাসী রায়হান আহমেদ। এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পুলিশ প্রশাসন বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।

সাংবাদিকদের বলেছেন, শীর্ষ সন্ত্রাসী রায়হানের এমন হুমকি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। ওই ফেসবুক পোস্টে পুলিশ কর্মকর্তাদের সরাসরি আক্রমণ করে অবমাননাকর মন্তব্য করা হয় এবং তাদের ওপর হামলার মতো গুরুতর হুমকি দেওয়া হয়। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পেছনে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ চক্রের ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ত্রাসী রায়হানের বিরুদ্ধে একাধিক গুরুতর অপরাধের মামলা রয়েছে এবং তাকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে অভিযান চালিয়ে আসছে পুলিশ। সাম্প্রতিক এই হুমকির পর রাউজানসহ পুরো চট্টগ্রাম জেলায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাইবার ক্রাইম ইউনিট পোস্টদাতা রায়হানকে গ্রেফতারে কাজ শুরু করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD