সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের সহায়তা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রায়পুরে সম্প্রতি ঘটে যাওয়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ১০ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখা। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য জামায়াতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুর্গত মানুষের যেকোনো বিপদে অতীতেও এই রাজনৈতিক দলটি পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে স্থানীয় নেতাকর্মী ও দায়িত্বশীলরা গণমাধ্যমকে জানান।

ত্রাণ বিতরণ কার্যক্রমে দলটির পক্ষ থেকে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে এক বান করে ঢেউটিন এবং নগদ দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আকস্মিক এই অগ্নিকাণ্ডে অসহায় হয়ে পড়া পরিবারগুলোর মাঝে এই সহায়তা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলের এমন জনকল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা প্রদানকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পুর্নবাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নেতারা বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ থেকে তারা দুর্গত মানুষের সেবা করে যাচ্ছেন এবং দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে থাকা দলটির নৈতিক দায়িত্ব।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD