সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

খুলনায় বন্ধ ক্রিসেন্ট জুট মিল চত্বরে ফিড কারখানার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২৯ পূর্বাহ্ণ

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে সেখানে ফিড কারখানা স্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে মাহাবুব এন্ড কোং-এর বিরুদ্ধে। এর প্রতিবাদে মিলটি পুনরায় জুট মিল হিসেবে চালু করার দাবিতে রাজপথে নেমে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করেছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘকাল ধরে এই অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম মূল চালিকাশক্তি ছিল এই ক্রিসেন্ট জুট মিল। কিন্তু স্বৈরাচারী শাসনের সময় অপরিকল্পিত সিদ্ধান্ত ও দুর্নীতির বলি হয়ে এই ঐতিহ্যবাহী মিলটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে মিলটি লিজ দেওয়া হলেও চুক্তি অনুযায়ী পাটকল চালু করার পরিবর্তে সেখানে ফিড কারখানা স্থাপনের পাঁয়তারা চলছে, যা শ্রমিকদের পেটে লাথি মারার সমান।

পরিস্থিতি সামাল দিতে এবং শ্রমিকদের নায্য দাবি বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনরত শ্রমিক নেতারা। তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবিলম্বে ফিড কারখানা স্থাপনের সিদ্ধান্ত বাতিল করে ক্রিসেন্ট জুট মিলকে আগের মতো পাটকল হিসেবে চালু করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী সরকারের ভুল নীতির কারণে দেশের অন্যান্য অঞ্চলের মতো খুলনার পাটকলগুলো একে একে বন্ধ হয়ে যায়। ফলশ্রুতিতে কর্মহীন হয়ে পড়েন লাখ লাখ শ্রমিক। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকরা তাদের বকেয়া পাওনা পরিশোধ এবং রুগ্ন শিল্পগুলো পুনরায় চালু করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD