সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। দীর্ঘদিনের রাজনৈতিক কার্যক্রম ও আন্দোলন সংগ্রামের কথা মাথায় রেখে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন ঘোষিত কমিটিতে সিলেট জেলা যুবদলের সভাপতি হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে আবদুস সালাম টিপুকে। তাদের এই নেতৃত্বে দল আরও বেশি সুসংহত হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে, সিলেট মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট এবং সাধারণ সম্পাদক করা হয়েছে দেলোয়ার হোসেনকে। নতুন এই দায়িত্ব পাওয়ার পর থেকেই সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিকদের বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের পথকে বেগবান করতে এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন্দ্র থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
আরববাংলা টিভি/ডেস্ক