বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

আজ মহান শিক্ষা দিবস

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি শাসন, জাতিগত নিপীড়ন, শোষণ ও শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হন ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুলসহ নাম না জানা আরও অনেকে। দিনটি স্মরণে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৬২ সালের শিক্ষা কমিশন রিপোর্ট ছিল মূলত একটি গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক দলিল। এই রিপোর্টের মাধ্যমে সাধারণ মানুষের শিক্ষা অর্জনের সুযোগ সীমিত করার ষড়যন্ত্র করা হয়েছিল। এর প্রতিবাদে ছাত্রসমাজ ও আপামর জনসাধারণ রাজপথে নেমে আসে। পাকিস্তানি সামরিক জান্তার দমনপীড়ন উপেক্ষা করে ছাত্রসমাজ শিক্ষা হরণের বিরুদ্ধে ঐতিহাসিক প্রতিরোধ গড়ে তোলে।

ঐতিহাসিক এই দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্রসংগঠন বাণী দিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং বৈষম্যহীন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা। তারা বলছেন, বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই শহীদদের প্রকৃত স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা খাতকে ধ্বংস করার নানা চক্রান্ত করা হয়েছিল। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণ করে ক্যাম্পাসগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতায় শিক্ষা ব্যবস্থার সংস্কার ও গুণগত মান বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD