বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

মালয়েশিয়ায় ভুয়া ওয়ার্ক পাস চক্রে ২৭ বাংলাদেশি আটক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য জাল নথি তৈরির একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এই চক্রের মূল হোতা হিসেবে ১০ বাংলাদেশি পুরুষ এবং এক নারীকে সন্দেহ করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান মালয়েশীয় কর্মকর্তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি মালয়েশিয়ায় কর্মরত এবং নতুন ইচ্ছুক শ্রমিকদের টার্গেট করে ভুয়া ওয়ার্ক পাস ও জাল কাগজপত্র তৈরি করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির অভিবাসন বিভাগ কুয়ালালামপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ভিসা, পাসপোর্ট এবং ভুয়া ওয়ার্ক পাস তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে দেশটির কঠোর অভিবাসন আইনে মামলা দায়ের করা হয়েছে। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অভিবাসন এবং জালিয়াতির সঙ্গে জড়িত চক্রগুলোর বিরুদ্ধে তাদের অভিযান আরও জোরদার করা হবে। এই ঘটনার ফলে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD