যুক্তরাজ্য কী এবার ভেঙে পড়তে পারে? দেশটির অখণ্ডতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে শুরু করেছে। কারণ, ব্রিটেনের তিন স্বশাসিত রাষ্ট্র একযোগে স্বাধীনতার জন্য গণভোটের দাবিতে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে। ওয়েস্টমিন্টারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
ব্রিটেনের এই স্বশাসিত অঞ্চলগুলোর এমন যৌথ পদক্ষেপ দেশটির কেন্দ্রীয় সরকারের ওপর বড় ধরনের রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরেই আঞ্চলিক স্বাধীনতার বিষয়টি বিভিন্ন মহলে আলোচনায় ছিল, তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও জোরালো রূপ নিয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ মনে করছেন, নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য জনগণের সরাসরি ভোটাধিকার প্রয়োগের সময় এসে গেছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, যদি এই অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার পথে হাঁটে, তবে বৈশ্বিক রাজনীতি এবং ভূ-অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থানের পর দেশের ভেতরে এই ধরনের আঞ্চলিক অসন্তোষ দেশটির অখণ্ডতাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এখন দেখার বিষয়, ব্রিটিশ সরকার এই পরিস্থিতি সামাল দিতে কী ধরনের রাজনৈতিক বা আইনি কৌশল গ্রহণ করে।
আরববাংলা টিভি/ডেস্ক