শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগ এর একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সংগঠনের তিন কর্মীকে আটক করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার কানারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গতকাল সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল এবং ভিডিও ফুটেজ দেখে জড়িত অন্যদের শনাক্তকরণের কাজও চলমান রয়েছে।
উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এর অনৈতিক কার্যক্রম দমনের লক্ষে পুলিশ ও প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনজীবন স্বাভাবিক রাখতে এই ধরনের ঝটিকা মিছিলের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক