সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে: খাদ্যমন্ত্রী

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ণ

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা দিলেই হবে না; তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রোববার সকালে মানিকগঞ্জ জেলার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষাঙ্গনে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেখান থেকে জাতিকে মুক্ত করে একটি সুশৃঙ্খল ও মেধাভিত্তিক সমাজ গঠনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শিক্ষা খাতের উন্নয়ন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, সরকার যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করতে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD