সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

মাদকই সব অপরাধের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিব

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ

সড়ক পরিবহন, সেতু বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিব বলেছেন, বর্তমানে আমাদের সমাজের মাদকই হচ্ছে সকল অপরাধের মূল ভিত্তি- শতকরা পঁচানব্বই ভাগই হচ্ছে এই মাদককে কেন্দ্র করে। আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে এই মাদককে কেন্দ্র করে। তাই সবার আগে এটি নির্মূল করতে হবে।

রোববার সকালে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে আরও বেশি তৎপর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কোনো প্রভাবশালীকেই ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন।

এই মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালনের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের সচেতন নাগরিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সমাজ থেকে সব ধরনের অপরাধ ও সন্ত্রাসবাদ নির্মূলে বর্তমান প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD