ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে ইয়েমেনে বৃহত্তর সামরিক অভিযানে ইসরাইল যোগ দিতে পারে বলে দাবি করেছে একটি গণমাধ্যম। মার্কিন কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরব উপদ্বীপের দেশগুলোকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। এই সম্ভাব্য সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন সামরিক সমীকরণের কথা সামনে এল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটানোর পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সেখানে সামরিক তৎপরতা চালিয়ে আসছে। এই প্রেক্ষাপটে ইসরাইলের সম্ভাব্য অন্তর্ভুক্তি আঞ্চলিক নিরাপত্তায় এক নতুন মাত্রা যোগ করবে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে। সংশ্লিষ্টরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
আরববাংলা টিভি/ডেস্ক