বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

এক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয় দেশ ভ্রমণের সুযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ

ইউরোপের শেনজেন ভিসার আদলে একক ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণের দারুণ সুযোগ তৈরি হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা খুব শিগগির আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে বলে জানিয়েছেন গালফ কোঅপারেশন কাউন্সিলের মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই।

গত ৬ সেপ্টেম্বর রিয়াদে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে এই তথ্য জানানো হয়। মধ্যপ্রাচ্যের পর্যটন শিল্পকে আরও গতিশীল করতে এবং ভ্রমণপিপাসুদের জন্য প্রক্রিয়া সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পর্য ̈টকরা সহজেই এক ভিসার আওতায় নির্দিষ্ট দেশগুলোতে যাতায়াত করতে পারবেন।

বিশ্লেষকদের মতে, এই যুগান্তকারী পদক্ষেপটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে এটি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতেও বড় ভূমিকা পালন করবে। আন্তর্জাতিক অঙ্গনে এই ভিসার চালুকরণ নিয়ে ইতিবাচক আলোচনা চলছে এবং ভ্রমণপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD