বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

এই দশকের শেষেই মানবজাতি ধ্বংস করতে পারে এআই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ

অ্যানথ্রপিকে তিন বছর কাজ করার পর পদত্যাগ করেছে ২৭ বছর বয়সী এআই গবেষক জ্যাকব কক্সন। বিদায় নিয়ে সামাজিক মাধ্যম এক্সে এআই নিয়ে বিস্ফোরক এক বার্তা দিয়েছেন তিনি। পোস্টে তিনি লেখেন, ওপেনএআই ও অ্যানথ্রপিক দুই প্রতিষ্ঠানই দ্রুত সেলফ-ইমপ্রুভিং সুপারইন্টেলিজেন্সের দিকে এগোচ্ছে এবং এর সম্ভাব্য ঝুঁকি অত্যন্ত ভয়াবহ।

গবেষক জ্যাকব কক্সন আরও উল্লেখ করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার এই দ্রুত বিকাশ মানবতার জন্য একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। চলতি দশকের শেষ নাগাদ এই প্রযুক্তি এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা মানবজাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে সক্ষম। তার এই সতর্কবার্তায় বিশ্বজুড়ে প্রযুক্তিবিদ ও গবেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বর্তমান যুগের এই প্রযুক্তিগত উৎকর্ষের আড়ালে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে সংশ্লিষ্ট মহলকে আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এআই খাতের নিয়ন্ত্রণের বিষয়ে কঠোর নীতিমালার প্রয়োজনীয়তা দিন দিন আরও জোরালো হচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অপূরণীয় ক্ষতি এড়ানো সম্ভব হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD