সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

মিয়ামিতে কার্গো উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ৫

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়েছে একটি কার্গো উড়োজাহাজ। এ সময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় পুরো বিমানবন্দর এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উড়োজাহাজটি অবতরণের ঠিক আগমুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে অতিক্রম করে সরাসরি পাশের ব্যস্ত সড়কে গিয়ে পড়ে। সড়কটিতে তখন বেশ কিছু যানবাহন চলাচল করছিল। কার্গো বিমানটির সঙ্গে ধাক্কা লেগে গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বিমানটির ভেতর থেকে এবং ক্ষতিগ্রস্ত গাড়িগুলো থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি কিংবা আবহাওয়াগত সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক কারণ উদঘাটনে সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল ব্যাহত হয় এবং বেশ কিছু ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয় কতৃপক্ষ। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিমান পরিচালনা পর্ষদ।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD