রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামোয় যুক্ত করার কাজ চলছে

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত ব্যবস্থাকে একটি সুনির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে রাষ্ট্রের সার্বিক কর্মকাণ্ড ও কাঠামোর সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্প্রতি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং গরিব ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে জাকাত তহবিল অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমাজের সর্বরের মানুষের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞ, উলামায়ে কেরাম এবং সাধারণ মানুষের মতামত বিবেচনা করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বর্তমান সরকারের অর্থনীতি পুনরুদ্ধারের বিভিন্ন নীতির অংশ হিসেবে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি, জাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার আরও সুদৃঢ় হবে বলেও মনে করছেন নীতি নির্ধারকরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD