সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

আরও একটি সেঞ্চুরি করে চূড়ায় মুশফিক

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬ ৪:২৬ pm

ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও ব্যাট হাতে রানের ফুলঝুড়ি ফোটাচ্ছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে সেট হয়ে বড় ইনিংস খেলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে হাঁকালেন দুর্দান্ত এক সেঞ্চুরি।

মোহাম্মদ আব্বাসকে দারুণ এক চার হাঁকিয়ে নিজের শতরান পূর্ণ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১৪তম সেঞ্চুরি। এতদিন মুমিনুল হকের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান ছিলেন তিনি। এবার সেই রেকর্ড নিজের একার করে নিলেন এই উইকেটকিপার ব্যাটার।

এর আগে, আয়ারল‍্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে চমৎকার সেঞ্চুরিতে মুমিনুলকে স্পর্শ করেন মুশফিক। যদিও চলতি সিরিজের প্রথম টেস্টে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন মুমিনুল। কিন্তু ৯১ রান করে আউট হয়ে যান বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটার।

দারুণ ব্যাটিংয়ে ১৭৮ বলে সেঞ্চুরি স্পর্শ করলেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৩৪।১০৫ রানে খেলছেন মুশফিক। আরেক পাশে ১৮ রানে ব‍্যাট করছেন তাইজুল।

প্রথম ইনিংসে এর আগে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দারুণ ব্যাটিং করায় এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ৩৮০ রানে।

শেয়ার করুন

  • Facebook
  • Twitter
  • Digg
  • Linkedin
  • Reddit
  • Google Plus
  • Pinterest
  • Print
আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD